চলতি বছর বিশ্বব্যাপী জ্বালানি নির্গমন রেকর্ড ৮ শতাংশ কমবে কারণ করোনা ভাইরাসের এই পরিস্থিতি এর জন্য কয়লা, তেল ও গ্যাসের চাহিদা অভূতপূর্বভাবে হ্রাস পেয়েছে।
আইইএর গ্লোবাল এনার্জি রিভিউতে ১০০ দিনেরও বেশি সময় ধরে বিদ্যুতের চাহিদা বিশ্লেষণ করে উপাত্ত তৈরি হয়েছে। প্রানঘাতী করোনা ভাইরাস রোধে সেই সময়টায় বিশ্বব্যাপী লকডাউন চলছিল।
আইইএর জানায়, বৈশ্বিক জ্বালানি চাহিদা ৬ শতাংশ হ্রাস পাবে ২০২০ সালে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বছরের সবচেয়ে বড় পতন এবং ২০০৮ সালে হওয়া আর্থিক সংকটের তুলনায় সাত গুণ বেশি।
আইইএ আরও জানায়, যে পরিমাণ জ্বালানি চাহিদা কমছে সেটা বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি ভোক্তা ভারতের জ্বালানি চাহিদার সমান।
জ্বালানি ব্যবহারে বড় আকারের পতন হতে চলেছে উন্নত অর্থনীতিগুলোতেও। ৯ শতাংশ কমবে যুক্তরাষ্ট্রের চাহিদা এবং ১১ শতাংশ কমবে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ)।
আনন্দবাজার/এস.কে









