বর্তমানে সবাই করোনা প্রতিরোধ করতে বেস্ত। সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন থেকে ভাইরাস মোকাবেলার চেষ্টা করছে। এই ভাইরাস মোকাবেলা করতে হলে বাড়াতে হবে মানুষের শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা।
এতে করোনার সংক্রমণের যে মারাত্মক উপসর্গ অর্থাৎ শ্বাসযন্ত্র এবং পরিপাকতন্ত্রের সংক্রমণ, সেগুলো সহজে প্রতিরোধ করা সম্ভব। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রতিদিন প্রয়োজন বেশি পরিমাণে অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ খাবার খাওয়া।
প্রধান অ্যান্টি–অক্সিডেন্টগুলো হলো বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, ই, লাইকোপেন, লুটেইন সেলেনিয়াম। যার বেশির ভাগ উপাদান রয়েছে দুধে। দুধ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিয়ে ।
মার্কিন যুক্তরাষ্ট্রের দুগ্ধ প্রজনন শিল্পের পেশাদারদের অনলাইন কমিউনিটি দ্য বুলভাইন-এর এক ফেসবুক পোস্টে জানানো হয়, দুধ পান করা করোনার বিপক্ষে লড়াই করতে সহযোগিতা করে। দুধ ভাইরাস থেকে সুরক্ষিত কারণ এটিতে ‘ল্যাকটোফেরিন’ থাকে, যা এক ধরনের প্রোটিন। আর এটিই ভাইরাসের বিপক্ষে যুদ্ধ করতে সাহায্য করে। পাশাপাশি ভিটামিন সি ও জিংক; উভয়ই আপনার রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
প্রোবায়োটিকস শ্বাসযন্ত্র এবং পরিপাকতন্ত্র সংক্রমণের ঝুঁকি এড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। টকদই এবং দুধ থেকে প্রস্তুত খাবার প্রোবায়োটিকসের আদর্শ উৎস। তাই এখন সব বয়সের মানুষেরই নিয়মিত দুধ পান এবং দুধ থেকে তৈরি খাবার গ্রহণের অভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ।
আনন্দবাজার/এইচ এস কে









