করোনায় ক্ষতিগ্রস্ত রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিশেষ ঋন শুধু মাত্র শ্রমিক-কর্মচারীদের বেতন দেওয়ার শর্তে দেওয়া হয়েছে। এই টাকা সরাসরি শ্রমিকের মোবাইল ব্যাংকিং একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এমনকি এ প্যাকেজের সুবিধার আওতায় শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা মোবাইল ব্যাংকিং ক্যাশ আউটে প্রতি হাজারে আট টাকা চার্জ নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এর মধ্যে শ্রমিকদের দিতে হবে চার টাকা। বাকি চার টাকা প্ররিশোধ করবে ঋণ প্রদানকারী ব্যাংক।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
জানা গেছে, প্রচলিত নিয়ম অনুযায়ী মোবাইল ব্যাংকিং সেবায় ক্যাশ আউটে (টাকা উত্তোলন) প্রতি হাজারে ১৮ থেকে ২০ টাকা চার্জ কেটে নেয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্টরা। স্বল্প আয়ের শ্রমিকদের এ খরচ বহন করা অকেটাই কঠিন। বিষয়টি বিবেচনায় এ নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা।
আনন্দবাজার/এফআইবি








