ঈদের পর কিছুদিন দাম কমলেও রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে পোল্ট্রি মুরগির দাম। দুদিনের ব্যবধানে পোল্ট্রি মুরগির দাম প্রতি কেজিতে বেড়েছে প্রায় ২০ টাকা। বাজারে চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে মন্তব্য ব্যবসায়ীদের।
ব্যবসায়ীরা জানায়, করোনাভাইরাসের শুরুতে মুরগির দাম কিছুটা কমেছিল তবে রোজার শুরুতে চাহিদা বেড়ে যাওয়ায় পোল্ট্রি মুরগির দাম কিছুটা বাড়ে। এরপর ঈদের আগে কয়েক দফা দাম বেড়ে পোল্টির কেজি বিক্রি হয় ২০০ টাকা দরে।
রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, পোল্ট্রি মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা, যা গত মঙ্গলবারেও ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছিল।
হঠাৎ পোল্ট্রি মুরগির দাম বাড়ার তথ্য উঠে আসে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবির) এক প্রতিবেদনে। টিসিবির তথ্য অনুযায়ী, এক সপ্তাহে পোল্ট্রি মুরগির দাম বেড়েছে ৫ দশমিক ৫৬ শতাংশ।
আনন্দবাজার/তা.তা









