করোনায় পুরো দিশেহারা বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিন বেড়েই চলছে করোনায় মৃত ও আক্রান্ত ব্যক্তির সংখ্যা।
অনেক আগে থেকেই আক্রান্তের সংখ্যায় সবাই উপরে ছিল দেশটি। এখন পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃতের সংখ্যাটাও। প্রতিদিন হাজারের বেশি মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে মারা যাচ্ছেন।
গত ২৪ ঘণ্টায় উন্নত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৮৯৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৩ হাজার ৪০৬ জন। ফলে মৃতের সংখ্যায় এখন স্পেনকে ছাড়িয়ে ইতালির পরেই অবস্থান দেশটির।









