দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে শহরের নামাপাড়া পোড়াভিটা এলাকায় ক্ষেতের শ্যালো মেশিন চালু করতে গিয়ে বৈদ্যুতিক তার জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জুয়েল পার্বতীপুর পৌরসভার আব্বাসপাড়া মহল্লার মকবুল হোসেন ছেলে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।









