করোনাভাইরাস এখনও খুব শক্তিশালী। খুব শিগগির এটি দুর্বল হয়ে পড়বে বলে মনে হচ্ছে না। এমন মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক মাইকেল রায়ান। গতকাল সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সম্প্রতি ইতালির মিলানে সান রাফায়েল হাসপাতালের প্রধান আলবার্তো জাংরিলোর জানিয়েছেন, করোনাভাইরাস দুর্বল হয়ে পড়ছে। ক্লিনিক্যালি এ ভাইরাস আর এখন ইতালিতে নেই। আলবার্তোর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমন মন্তব্য করেন মাইকেল রায়ান।
মাইকেল রায়ান বলেন, অনেক বেশি পরীক্ষার ফলে এখন হয়ত আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। কিন্তু তার মানে এই নয় যে, ভাইরাসটি দুর্বল হয়ে পড়েছে। এটি মোটেও এমন নয়। তিনি ভুল করে থাকতে পারেন।
আনন্দবাজার/টি এস পি









