দীর্ঘ ১৫ বছরের অবসান অবসর ভেঙ্গে আবারো বক্সিংয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন মাইক টাইসন। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় অনুশীলন করছেন হেভিওয়েট বক্সার।
ক্যাপশনে লিখেছেন, আই এম ব্যাক। এদিকে, ২০০৫ সালে কেভিন ম্যাকব্রিজের সাথে হেরে গিয়ে অবসরে যান টাইসন। এর আগে অবসর ভেঙ্গে ফিরেছেন দুই কিংবদন্তি ফ্লয়েড মেওয়েদার ও ম্যানি প্যাকিয়াও।
উল্লেখ্য, সর্বকনিষ্ট বক্সার হিসেবে ১৯৮৬ সালে প্রথম হেভিওয়েট চ্যাম্পিয়ন হন মাইক টাইসন। ক্যারিয়ারে ৫৮ টি লড়াইয়ের মধ্যে ৫০টিতে তিনি জিতেছেন। রিংয়ে ফিরলে অবশ্য তার প্রতিদ্বন্দী হতে পারেন নিউজিল্যান্ডের রাগবির খেলোয়াড় সনি বিল উইলিয়ামস ও অস্ট্রেলিয়ার সাবেক এনআরএল তারকা পল গ্যালেন।
আনন্দবাজার/শাহী









