নতুন বছরের শুরুর দুই কার্যদিবসে শেয়ারবাজারের সূচক বেশি না বাড়লেও কমেওনি তেমন একটা কাজেই আশা ফিরে পেতে শুরু করেছিলেন বিনিয়োগকারিরা তবে সেই আশা এখন হতাশায় পরিণত হয়েছে। এবছরের তৃতীয় কার্যদিবসে বাজারের সূচক ছিল নিম্নগামী।
দেশের শেয়ারবাজারের হাল ফেরাতে গত বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সাথে বৈঠকে বসেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে এর পরবর্তী কর্মদিবসেই শেয়ারবাজার পুনরায় তার আগের রুপে ফিরে যায়।
গতকাল(রবিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমে দাঁড়িয়েছে ৪ হাজার পয়েন্টে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ২৯২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার। যা কিনা আগের দিনের তুলনায় ৯৪ কোটি ৩৬ লাখ টাকা কম।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৪টি প্রতিষ্ঠান শেয়ার এবং ইউনিট । এসকল প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে মাত্র ৫২টির। এবং দর কমেছে ২৬৯ টি শেয়ারের আর দাম অপরিবর্তিত ছিল ৭ টি প্রতিষ্ঠানের শেয়ারের।
আনন্দবাজার/তাঅ









