প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। করোনা আতঙ্কে রাজধানীসহ সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে পর্য়াপ্ত তরিতরকারি থাকলেও করোনা আতঙ্কে নগরবাসী প্রয়োজন ছাড়া বাজারমুখী না হওয়ায় কমে গেছে বিক্রি। ফলে পচে যাচ্ছে পচনশীল তরিতরকারি।
রাজধানীর কারওয়ানবাজারে দেখা যায়, ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা বাজার থেকে পচে যাওয়া তরিতরকারি ময়লার ঠেলা গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন।একজন পরিচ্ছন্ন কর্মী জানান, প্রতিদিনই পচে যাওয়া তরিতরকারি বর্জ্যবাহী গাড়িতে করে নিয়ে যাচ্ছেন। এর আগে কখনো এতো তরিতরকারি পচতে দেখেননি তিনি।
বিভিন্ন পাড়ামহল্লার ভ্যানগাড়িতে করে জীবিকা নির্বাহ করা তরিতরকারি ব্যবসায়ীরা জানান, ক্রেতার অভাবে বিক্রি করতে পারছেন না তারা। পাইকারি বাজার থেকে বিক্রির জন্য খুব অল্প করে তরিতরকারি আনলেও তা বিক্রি হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে পরিবার-পরিজন নিয়ে জীবন বাঁচানো মুশকিল হয়ে পড়বে তাদের।
আনন্দবাজার/ টি এস পি









