বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে। তাকে (জোবায়দা) নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ রায় দেন।
তারেক রহমানকে ওয়ান ইলেভেনে সম্পদের তথ্য চেয়ে যে নোটিশ দিয়েছিলো দুদক। সেখানেই স্ত্রী জোবায়দার করা একটি ৩৫ লাখ টাকার এফডিআরের হিসেব মেলেনি। আর তাতেই তার বিরুদ্ধে মামলা করেন দুদক। এ ঘটনায় জোবায়দার বিরুদ্ধে চার্জশীট দেয় দুদক। কিন্তু উচ্চ আদালতের এক আদেশে থমকে যায় সেই প্রক্রিয়া।
২০১৭ সালে হাইকোর্ট মামলাটি বাতিলের আবেদন খারিজ করে দিয়ে জোবায়দাকে আত্মসমর্পনের নির্দেশ দেন। কিন্তু সেই রায়কে আর বাস্তবায়ন করেনি জোবায়দা। গতকাল বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ জোবায়দা রহমানের মামলা বাতিলের আবেদন খারিজ করে দেন। ফলে এতদিন পর এসে নিম্ন এ মামলা চলার সব রাস্তা খুলে গেলো।









