ট্রাম্পের পরাজয়েই ইরানের বিজয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
তাসনিম নিউজের বরাতে জানা যায়, ইরানের মন্ত্রিসভায় বুধবার এক ভাষণে রুহানি এমন মন্তব্য করেন। ট্রাম্প প্রশাসন গত তিন বছর ধরে অনৈতিকভাবে ইরানের অর্থনীতিকে ভংগুর করতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে দাবি করেন প্রেসিডেন্ট। তিনি আশা করেন, বাইডেন প্রশাসন ট্রাম্পের আমলে আরোপ করা সকল মিথ্যা অভিযোগ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।
ইতোমধ্যে পরাজয় না মানলেও ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এখন বিদায়ের পালা।
বাইডেন বলেন, বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প পুরো চিত্রটা পাল্টে ফেলেছেন। এখন যুক্তরাষ্ট্র সর্বাগ্রে একাই রয়েছে। আমরা একে এমন জায়গায় নেব, যেখানে আমাদের মিত্ররাও সম্মানের সঙ্গে থাকতে পারে।
এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রায় তিন সপ্তাহ পার হয়ে গেলেও ভোট গণনা ও বুথফেরত জরিপে পরাজয় পরিস্কার হলেও তা মানতে নারাজ ট্রাম্প।
আনন্দবাজার/এহসান









