কানাডিয়ান-আমেরিকান অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের পঞ্চম বিয়েও টিকেনি। পামেলা ও তার পঞ্চম স্বামী হলিউডের নামী প্রযোজক জন পিটার্সের সঙ্গে বিয়ের ১২ দিনের মাথায় তাদের বিচ্ছেদ হয়েছে।
এ অভিনেত্রী মূলত জনপ্রিয় হয়েছেন ‘বেওয়াচ’-এ তার অসাধারণ অভিনয়ের জন্য। পশুপ্রেমী হিসেবেও তার খ্যাতি রয়েছে। পশুদের অধিকারের জন্য লড়াইও করেন।
ব্যক্তিগত জীবনে পাঁচবার বিয়ে করেছেন এই হলিউড তারকা। পঞ্চম বিয়ে করেছিলেন গত ২০ জানুয়ারি। অনেকটা গোপনেই জন পিটার্সকে পঞ্চম জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। অথচ বিয়ের ১২ দিনের মাথায় বিচ্ছেদ হয়ে গেছে তাদের।
অদ্ভুত বিষয় হলো, জন এবং পামেলা প্রায় ৩০ বছর আগে থেকে একে অপরের সাথে ডেট করতেন। একটি সাক্ষাৎকারে জন বলেন, তাকে বিয়ে করার জন্য একাধিক প্রস্তাব এসেছিল। তবে তিনি বরাবরই পামেলাকে বিয়ে করতে চেয়েছিলেন। আর এই কারণে সে ৩৬ বছর ধরে তার অপেক্ষায় ছিলেন।
আনন্দবাজার/এফআইবি







