করোনাভাইরাস মহামারীর কারণে কর্মীরা চাইলে অক্টোবর মাসটাও ওয়ার্ক ফ্রম হোম করতে পারবে বলে জানিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানের বেশিরভাগ কর্মী অভ্যস্ত হয়ে গিয়েছেন বাড়ি থেকে কাজ সামলে দেওয়ায়। এমন অবস্থায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেশিরভাগ কর্মীদের বলা হয়েছে তারা অক্টোবর মাসটাও বাড়ি থেকে কাজ করতে পারবেন।
গত মার্চ মাস থেকে বন্ধ রাখা হয়েছে মাইক্রোসফটের অফিস। সরকার বাধ্যতামূলকভাবে সকলকে বাড়িতে থাকতে নির্দেশ দেয়ায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে গত সোমবার কোম্পানির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, যেহেতু সেই নির্দেশ তুলে নেওয়া হয়েছে তাই তাদের কাছে বিকল্প হিসেবে ওয়ার্ক ফ্রম হোম করতে বলা হয়েছে।
সংস্থার মুখপাত্র জানিয়েছেন, যখন এই নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে, তখন বাড়ি থেকে কাজ করার বিষয়টা ঐচ্ছিক হিসেবে রাখা হচ্ছে অক্টোবর পর্যন্ত, যদি না ওই কর্মীদের আসাটা অত্যাবশ্যকীয় হয়। মাইক্রোসফট হল বিশ্বের অন্যতম বড় সংস্থা, যার কর্মসংস্থান গোটা বিশ্বে ১ লাখ ৪৪ হাজার। এর মধ্যে ৮৫ হাজার জন রয়েছেন আমেরিকায়।
আনন্দবাজার/ডব্লিউ এস









