নড়েচড়ে বসছে ভারতের পর্যটন দপ্তর। এবার পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে গোয়া সমুদ্র সৈকত। এক জুলাই রাজ্যের পর্যটনমন্ত্রী মনোহর অজগাঁওকর এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার থেকেই গোয়ায় ঘুরতে যেতে পারবেন ভ্রমণপিপাসুরা। কিন্তু মেনে চলতে হবে কিছু শর্ত।
সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ২৫০টি হোটেলকে কাজ শুরু করার অনুমতি দেয়া হয়েছে। এ সৈকত শহরে এসে পর্যটকদের থাকতে কোনো সমস্যা হবে না। কিন্তু কোনোভাবেই যেন সং’ক্রমণ না ছড়ায়, সে দিকেও কঠিন নজরদারি রাখা হবে। বিষয়টি নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন।
সূত্র জানায়, গোয়া ভ্রমণে গেলে পর্যটদের দেখাতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। সার্টিফিক সাথে করে নিয়ে যেতে পারলে কোনো ঝামেলাই থাকবে না। আর না হলে ৪৮ ঘণ্টার মাঝে তা জমা দিতে হবে প্রশাসনের কাছে। একান্তই যদি কেউ তা সংগ্রহ করতে না পারেন। তাহলে গোয়াতেই বাধ্যতামূলকভাবে পরীক্ষা করাতে হবে।
এমনকি পর্যটকদের গোয়ায় ঘোরাফেরার সময়ও কিছু বিষয় মাথায় রাখতে হবে। এছাড়া ভ্রমণপিপাসুরা গোয়া আসতে চাইলে আগে থেকেই হোটেল বুক করে রাখতে হবে। কিন্তু গোয়ায় আসার পর কোভিড শনাক্ত হলে তাকে নিজ বাসস্থানে ফিরে যেতে বলা হবে। তবে তিনি চাইলে গোয়ায় থেকেও চিকিৎসা নিতে পারবেন।
আনন্দবাজার/এফআইবি









