উইঘুর মুসলিমদের অত্যাচারে এবার নতুন পন্থা অবলম্বন করছে চীন। তাদের চিহ্নিত করতে নতুন প্রযুক্তি এনেছে দেশিটি। জানা গেছে, উইঘুর মুসলিমদের যাতে ভিড়ের মধ্যেও খুব সহজে চিহ্নিত করা যায় সেজন্য চীনের বিখ্যাত তথ্যপ্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে একটি সফটওয়্যার তৈরি করেছে। যার সাহায্যে মুখ দেখেই খুব সহজেই শনাক্ত করা যাবেউইঘুরদের ।
এর সাহায্যে ধর্মপ্রাণ উইঘুর মুসলিমদের চিহ্নিত করে জেলে ঢোকানো হচ্ছে। এমনকি তাদের সম্পর্কে একটি বিরাট তথ্য ভাণ্ডারও তৈরি করা হচ্ছে। এর ফলে ইচ্ছা করলেই ওই মানুষগুলোকে যখন খুশি বন্দিশিবিরে ঢোকাতে বা বাইরে রাখতে পারবে তারা।
উল্লেখ্য, চীনের উত্তর পশ্চিমের প্রদেশ জিনঝিয়াংয়ে উইঘুরদের বাস। সেখানেই বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। তবে চীন এই অভিযোগের কথা বার বারই অস্বীকার করে এসেছে।
আনন্দবাজার/এইচ এস কে









