যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ জরুরিভিত্তিতে সুদ হার কামানোর ঘোষণা দিয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।
গত মঙ্গলবার (০৩ মার্চ) প্রতিষ্ঠানটি নতুন সুদ হার ১ থেকে ১ দশমিক দুই-পাঁচ শতাংশ নির্ধারণ করে। ২০০৮ সালের মন্দার পর এ প্রথম পূর্বঘোষণা না দিয়েই সুদের হার কমানোর সিদ্ধান্ত জানিয়েছে ফেডারেল রিজার্ভ।
মন্দার সময় ২৫ বেসিস পয়েন্ট কমালেও এবার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে সুদের হার নির্ধারণ করা হয়। যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
করোনা ভাইরাসের প্রভাবে অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় কর্মসংস্থান নিশ্চিত ও বিশ্ববাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় ফেডারেল ব্যাংক।
আনন্দবাজার/তা.তা









