মহামরী করোনার মধ্যেও ভারতে এক নৃশংস ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) কোভিড-১৯ এ আক্রান্ত এক তরুণীকে হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্স চালক তাকে ধর্ষণ করেছে। কেরালার রাজ্যের পাথানামথিত্তা জেলায় এই ঘটনা ঘটেছে।
কেরালা পুলিশ জানিয়েছে, দুই জন করোনা রোগীকে ভিন্ন দু'টি হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন ওই অ্যাম্বুলেন্স চালক। প্রথমে একজন বৃদ্ধাকে একটি হাসপাতালে নিয়ে যান তিনি। এরপর ওই চালক ওই তরণীকে নিয়ে হাসপাতালের পরিবর্তে একটি ফাঁকা মাঠে অ্যাম্বুলেন্স নিয়ে যায়। আর সেখানেই কোভিড-১৯ এ আক্রান্ত তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ধর্ষণের শিকার তরুণী জানিয়েছে, ধর্ষণ করার পর তাকে ফের হাসপাতালে পৌঁছে দেয় চালক। এরপরেই গোটা ঘটনা করোনা হাসপাতালের কর্মীদের জানান। সেখান থেকেই পুলিশে কে খবর দেওয়া হয়। মেডিক্যাল পরীক্ষার পর কিশোরীকে ধর্ষণের প্রমাণ মিলেছে।
এরই মধ্যে ২৫ বছরের ওই অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা করে কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শালিজা পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
আনন্দবাজার/এম.কে









