ভারতের পশ্চিমবঙ্গে প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। ৮ জুন এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের বুলেটিনে। এই দিন করোনা আক্রান্ত হয়েছে ৪২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় নয় জন মারা গেছে।
বুলেটিনে বলা হয়, করোনা পজিটিভ মৃতদের মধ্যে কো-মর্বিডিটি ছিল, এমন রোগীর সংখ্যা ২৬৬ জন। শতাংশের হিসাবে যা ৬৫.৬ শতাংশ। কো-মর্বিডিটি নেই এমন রোগীর সংখ্যা ১৩৯, অর্থাৎ ৩৪.৪ শতাংশ।
একই সঙ্গে বয়স এবং লিঙ্গের ভিত্তিতে মৃত্যুর পরিসংখ্যান দেওয়া হয়েছে। দেখা যায়, পশ্চিমবঙ্গে মৃতদের মধ্যে ৭৫ বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিদের সংখ্যা সবচেয়ে বেশি। যা শতাংশ হিসেবে ২১.০৭। ৬০-৭৫ বছর বয়সীরা ১৫.৩৯ শতাংশ, ৪৫-৬০ বছর বয়সীরা ৭.০৩ শতাংশ।
বুলেটিন এর তথ্য অনুয়ায়ী, আক্রান্ত পুরুষদের মধ্যে মৃত্যুর হার যেখানে ৪.৪৮ শতাংশ, নারীদের ক্ষেত্রে তা ৫.৪০ শতাংশ।
আনন্দবাজার/এস.কে








