পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে গোটা যুক্তরাষ্ট্র। গত শুক্রবার রাতে চতুর্থ দিনের মতো মিনেসোটা অঙ্গরাজ্যে বিক্ষোভ শুরু হয়েছে। এ হত্যার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে অন্যান্য অঙ্গরাজ্য গুলোয়।
ইতোমধ্যেই ডিরিক চাওভিন নামে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তবুও থামেনি বিক্ষোভ। বিক্ষুব্ধ জনতা বিক্ষোভের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় মিনিয়াপোলিস পুলিশ স্টেশনসহ তাদের বেশ কয়েকটি গাড়িতে।
পরিস্থিতি মোকাবেলায় আনতে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ডের কয়েকশ সদস্য। এরপর বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত সোমবার, জর্জ ফ্লয়েড নামে (৪৬) এক কৃষ্ণাঙ্গ পুলিশের হাতে আটকের পর মারা যান। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাটিতে পড়ে থাকা অবস্থায় হাঁটু দিয়ে ফ্লয়েডের ঘাড় চেপে ধরেছে এক পুলিশ সদস্য।
আনন্দবাজার/তা.তা









