চীনে আটকাপড়া শ্রমিকদের অপেক্ষা না করে রোবট দিয়ে করা হচ্ছে পদ্মা সেতুর স্প্যানের কাজ। এসব মেশিন রোবট বা সেমি রোবটের সুইচে টিপ দিলেই উপরে নিচে এবং নির্দিষ্ট দূরত্বে গিয়ে সেতুর ওয়েল্ডিং কাজ করে ফেলতে পারে।
চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির এক প্রকৌশলী জানান, পদ্মাসেতু প্রকল্পে স্প্যান ওয়েল্ডিং কাজের জন্য মূলত মেশিন রোবটগুলো আনা হয়েছে। প্রায় মাসখানেক সময় ধরে মেশিনগুলো স্পেন ফেব্রিকেশন ইয়ার্ডের ভেতরে কাজ করছে।
প্রকৌশলী বলেন, ট্রেন লাইনের মতো জায়গায় এই মেশিনগুলো সেট করে দেওয়া হলে এগুলো চলতে থাকে এবং কাজ করতে থাকে। প্রয়োজন মতো উপর নিচে ওঠে স্বয়ংক্রিয়ভাবে সেতুর স্প্যান জায়ান্ট বিল্ডিং কাজ করে ফেলতে পারে। তারপর আবার সুইচ বন্ধ করলে মেশিন গুলো কার্যক্রম বন্ধ করে।
স্পেন ফেব্রিকেশন ইয়ার্ডে কাজ করা চীনা শ্রমিকরা ছুটিতে দেশে গিয়ে আর ফিরতে পারেননি। তাই তাদের শূন্যতা পূরণ করতে এই মেশিন রোবটগুলো আনা হয়।
পদ্মা সেতুর কর্মকর্তারা জানান, এপ্রিল মাসে পদ্মা সেতুতে আরও দুটি স্প্যান বসানো হবে। এপ্রিলের মাঝামাঝিতে ২০ ও ২১ নম্বর খুঁটির উপর ২৮তম স্প্যান এবং মাসের শেষ দিকে ১৯ ও ২০ নম্বর খুঁটির উপর ২৯তম স্প্যান বসানো হবে।
আনন্দবাজার/ টি এস পি









