মো: আশিকুর রহমানআমি অগ্নিবীণার অগ্নি নই , নই কোনো বিষের বাশি- আমি কলম, আমি অস্ত্র আমি কুলহারা মানুষের হাতিয়ার! আমি সুখী জীবনের প্রসার। আমি ছোট তবু দামি , আমি খুদ্র তবু প্রিয় ! আমার নেই ভই , নেই সংশয় আমার গড়বো আমি সত্য বলি - আমার কষ্ট আমি মিথ্যাবাদী! আমার বেদনা আমি অসহায়! তবু আমিই কলম , আমি অস্ত্র আমি বিদ্রোহীদের হাতিয়ার। আমি কালো, আমি নীল , আমি বেগুনি , আমি আসমানী তবু আমার বর্ন এক , ধর্ম এক আমি কলম , আমি অগ্নি আমি জ্ঞান পিপাসিদের হাতিয়ার। আমি একা , আমি তুচ্ছ আমি শান্ত , আমি ভংগুর তবু আমি তীর , আমি যোদ্ধা আমিই কলম , আমি অগ্নি আমি ছাত্রসমাজের হাতিয়ার।
কলম
প্রকাশ:









