শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি মার্চেন্টাইল ব্যাংক ৭০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড ইস্যু করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
এ তথ্য জানা যায় ডিএসই সূত্রে।
গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়ছে।
সূত্র জানায়, ২০১৪ সালের ডিসেম্বরে ঝুঁকিভিত্তিক মূলধন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকাগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের ব্যাসেল-৩ সমর্থন করার জন্য অতিরিক্ত টায়ার -১ (এটি -১) এর অতিরিক্ত মূলধন হিসাবে এ বন্ড ইস্যু করা হবে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ডটি ইস্যু করবে মার্কেন্টাইল ব্যাংক।
আনন্দবাজার/এফআইবি









