অপরূপ সৌন্দর্যের পাহাড়ে ঘেরা হ্রদের এই ছবিটি মোবাইলের ওয়ালপেপার সমস্যায় পড়ছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। এক টুইট বার্তায় ছবিটার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে টিপস্টার আইস ইউনিভার্স।
বার্তায় বলা হয়, এই সুন্দর ছবিটি ওয়ালপেপার হিসেবে কখনও ব্যবহার করবেন না। বিশেষ করে স্যামসাংয়ের ব্যবহারকারীরা কখনই ওয়ালপেপার করার চেষ্টা করবে না।
টুইট বার্তার এই পোস্টের নিচে অনেক টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, এই ছবিটি ওয়ালপেপার হিসেবে দেওয়া মাত্র স্বয়ংক্রিয়ভাবে অন অফ হচ্ছে তাদের ফোন। যার ফলে ফোনে ফ্যাক্টরি রিসেট দেওয়ার প্রয়োজন পড়ছে।
এক সাংবাদিক জানিয়েছেন, ওয়ালপেপার হিসেবে ছবিটি সেট করলেই ফোন বার বার অন ও অফ হচ্ছে। ফলে ফোনের লক খোলা যাচ্ছে না, রিস্টার্টেও মিলছে না সমাধান। কী কারণে এ সমস্যা হচ্ছে তার কোনো ব্যাখ্যা দেয়নি গুগল।
তবে বিবিসিকে ডেভেলপার কেন মুনরো ও ডেভ লজ জানিয়েছেন, ছবিটার মধ্যে এমন কোনো রঙ ব্যবহার করা হয়েছে যা ফোন চিনতে পারছে না। ফলে এই অচেনা রঙের কারণে ফোন ক্র্যাশ করছে। স্যামসাং ও গুগলের পিক্সেল ফোনেও এ সমস্যা দেখা গেছে। ১১ জুন থেকে আপডেট পাঠানো শুরু করবে স্যামসাং । তবে আপডেটের বিষয়ে কোনো তথ্য দেয়নি গুগল।
আনন্দবাজার/রনি









