চালের দাম আবার বেড়েছে কুষ্টিয়ার বাজারে। পাইকারি ও খুচরা বাজারে প্রায় সব ধরনের চালে কেজি প্রতি বেড়েছে দুই টাকা করে।
বিক্রেতারা জানায়, বেশি দামে কিনতে হচ্ছে চাল মোকাম থেকে তবে মিলারদের দাবি বেশি দামে ধান কিনতে হচ্ছে তাদের আর এই কারণেই বাজারে চালের দাম বেড়েছে। কিন্তু কৃষকদের ধানের ন্যায্য মূল্য না পাওয়ার ক্ষোভ আগের মতোই আছে।
কুষ্টিয়ার খাজানগরের মোকাম গুলো থেকে জানা যায়, মাসখানেক আগে ধানের দাম বেশি ছিল যে কারণে চিকন চালসহ অন্য চালের দাম কেজিতে এক থেকে দুই টাকা বেড়েছিল। এক মাসের ব্যবধানে গত কয়েকদিন ধরে খাজানগরের মোকামে মোটা সব ধরনের চাল কেজিতে দুই টাকা ও মিনিকেট চাল কেজিতে এক টাকা বেড়েছে। কুষ্টিয়ার খুচরা বাজারে গত ৩-৪ দিন ধরে সব ধরনের চালের দামে ২-৩ টাকা বেড়েছে। কুষ্টিয়ায় চলতি আমন মৌসুমে এ নিয়ে দুই দফায় চালের দাম বাড়লো।
আনন্দবাজার/এস.কে









