বিশ্বব্যাপী করোনায় মারা গেছেন এক লাখ ৯১ হাজারের বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছে ২৭ লাখ । বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনায় আক্রান্ত হয়ে শুধু ইউরোপের দেশগুলোতেই মারা গেছেন লক্ষাধিক মানুষ। যাদের অর্ধেকেরই মৃত্যু হয়েছে বৃদ্ধাশ্রমে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইতালি, স্পেন, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপের দেশগুলোতে এখন পর্যন্ত যতো মানুষ মারা গেছে তার প্রায় অর্ধেকেরই মৃত্যু হয়েছে বিভিন্ন নার্সিং হোম বা বৃদ্ধাশ্রমে। আর তাই করোনা আক্রান্তের পরীক্ষার ক্ষেত্রে বৃদ্ধাশ্রমগুলোকে বেশি গুরুত্ব দিতে বলেছে সংস্থাটি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে ইউরোপজুড়ে। আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি ইউরোপেই। এদিকেমৃতের সংখ্যা বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে।
আনন্দবাজার/রনি









