আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারের সাধারণ ছুটির আলোকে ডিএসইর কর্মকর্তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এ সময়ের মধ্যে ডিএসই ও সিএসই প্রধান কার্যালয় বন্ধ থাকবে।
ডিএসইর বোর্ড মিটিং শেষে আজ এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই পুঁজিবাজারের সূচকে ব্যাপক পতন চলছে।
আনন্দবাজার/তা.তা








