চীন থেকেও ভারতে বেশি মানুষ মারা গিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। মোট শনাক্ত রোগীর সংখ্যায় দেশটি বিশ্ব তালিকায় ৯ নম্বরে।
এনডিটিভি জানায়, শুক্রবার সকাল পর্যন্ত ভারতে প্রায় ১ লাখ ৬৬ হাজার জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যার হিসেবে চীনের (৮৪ হাজার ১০৬) চেয়ে প্রায় দ্বিগুণ।
প্রানঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এখন ভারতে ৪ হাজার ৭০৬; আর চীনে ৪ হাজার ৬৩৮।
ভারতে সর্বশেষ হিসেবে ২৪ ঘণ্টায় রেকর্ড ৭ হাজার ৪৬৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।
ভারতে লকডাউন চলছে গত ২৫ মার্চ থেকে। কয়েকবার সময়সীমা বাড়ানোর পর লকডাউনের চতুর্থ ধাপ শেষ হচ্ছে আগামী ৩১ মে।
আনন্দবাজার/এস.কে









