ওজন বৃদ্ধি পেলে সবাই অনেক চিন্তায় থাকেন। ওজন কমিয়ে কিভাবে শরীরকে সুন্দর আকৃতির করা যায় তার জন্য আমরা কত কিছুই না করি। খাওয়ার পরিমাণ কমিয়ে দেওয়া, ব্যায়াম করা। কিন্তু তাতেও মিলে না আশানুরূপ ফল।
মেথির গুনাগুন সম্পর্কে কমবেশি সবাই জানে। এই মেথি মানুষের শরীরের ওজন কমাতে গুরুত্তপূর্ণ ভূমিকা কাজ করে। আসুন জেনে নেই কিভাবে ওজন কমাতে মেথি সহায়তা করে-
মেথি চা
মেথি বীজের চা ওজন কমাতে এবং ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। এ ছাড়া হজম এবং রক্তচাপ নিয়ন্ত্রণের রাখার ক্ষেত্রেও এটি অত্যন্ত কার্যকর! সামান্য পানি দিয়ে কিছু মেথি বীজ বেটে নিতে হবে। একটি পাত্রে খানিকটা পানি ফুটিয়ে নিয়ে তার সাথে মেথি পেস্ট মিশাতে হবে। পরে একটি পাত্র ঢাকনা দিয়ে ঢেকে সবকিছু অন্তত ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে। তবে প্রতিদিন খালি পেটে এই চা খেতে পারলে ফল পাবেন হাতেনাতে।
অঙ্কুরিত মেথিবীজ
অঙ্কুরিত মেথি বীজে আছে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড, ভিটামিন এ, বি, সি এবং ই। এছাড়াও রয়েছে পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যামাইনো অ্যাসিড, জিংক, হজম সহায়ক নানা খনিজ পদার্থ।
একটি পাতলা কাপড় পানিতে ভিজিয়ে নিতে হবে। এ বার একটি বাটিতে কিছু মেথি বীজ নিয়ে সেটি ওই পাতলা ভেজা কাপড় দিয়ে ঢেকে অন্তত ৩ রাত রেখে দিন। এরপর মেথি বীজগুলো অঙ্কুরিত হলে সেগুলো খান। খুব দ্রুত ওজন কমে যাবে। দ্রুত ওজন কমানোর ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর।
ভাজা মেথি
কিছু মেথি একটি পাত্রে নিয়ে সামান্য তেল ছাড়াই ভেজে নিয়ে সেটিকে গুঁড়া করে নিতে হবে। এর পর সামান্য কুসুম গরম পানির সাথে মেথির গুঁড়া মিশিয়ে নিন। এবার সকালে খালি পেটে নিয়মিত পান করুন। দ্রুত ফল পাবেন।
আনন্দবাজার/এইচ এস কে









