মিয়ানমারের আরাকান প্রদেশের রোহিঙ্গাদের উপর নির্যাতনের বিরুদ্ধে এবার জাতিসংঘের দ্বারস্থ হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করার জন্য যে মিয়ানমারের সেনাবাহিনী দায়ী তার অনেক প্রমাণ খুঁজে পেয়েছে সংস্থাটি।
আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠন গতকাল (সোমবার) ওই সব প্রমাণের ছবি ও ভিডিসহ একটি রিপোর্ট প্রকাশ করেছে। এরপরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে মিয়ানমারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার আবেদন জানিয়েছে সংস্থাটি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ডেপুটি রিজিওনাল ডিরেক্টর ফর ক্যাম্পেনিংস মিং ইউ হা বলেছেন, বর্তমানে আরাকান বিদ্রোহীদের সাথে মিয়ানমারের সেনাবাহিনীর সংঘর্ষের কোনও লক্ষণ চোখে পড়ছে না। কিন্তু তা সত্ত্বেও প্রচুর সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে।
তিনি বলেন, সেনাবাহিনীরাই আরাকানের এই হত্যাকাণ্ড চালাচ্ছে। এর থেকে প্রমাণ হচ্ছে মিয়ানমারের সরকার আরাকনের মানুষদের কতটা অবহেলার চোখে দেখছে।
আনন্দবাজার/এম.কে









