গতবছর কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল আমিরাত-ইসরায়েলের মধ্যে। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আমিরাত সফরে গেলেন। রবিবার আমিরাত পৌঁছান তিনি।
আবু ধাবিতে পা রাখার পর বেনেট বলেন, এই সফর ঐতিহাসিক। এই প্রথমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী আমিরাতে আনুষ্ঠানিক সফরে এলেন।
বিমানবন্দরে বেনেটকে স্বাগত জানান আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী।
তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমি আমিরাত আসতে পেরে খুবই উত্তেজিত এবং আনন্দিত। এই প্রথম ইসরায়েলের প্রধানমন্ত্রী এখানে এলেন। আমরা দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে চাই।
সরকারি পর্যায়ের আলোচনা শুরু হবে সোমবার থেকে। মনে করা হচ্ছে, এর ফলে দুই দেশের মধ্যে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো ভালো হবে।
তেল আভিভ ছাড়ার আগে বেনেট জানান, তার সফরের লক্ষ্য, দুই দেশের মধ্যে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো। এখন দুই দেশের মধ্যে যে সম্পর্ক আছে, তা খুবই ভালো বলে দাবি করেন তিনি।
আনন্দবাজার/ টি এস পি









