ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ভারতে অবস্থান করলে মুসলিমদের হিন্দুদের চেয়ে কমপক্ষে দুইশো গুণ বেশি জরিমানা গুনতে হবে। সম্প্রতি ভারতের এমন পদক্ষেপকে ধর্মীয় বৈষম্য হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়।
ভারতের নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম কোনো ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যদি ভারতে অবস্থান করেন তবে তাকে একজন হিন্দু ব্যক্তির চেয়ে কমপক্ষে দুইশো গুণ বেশি জরিমানা দিতে হবে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় ভারতের এমন ঔদ্ধত কর্মকাণ্ডকে ধর্মের ভিত্তিতে বৈষম্য বলে বর্ণনা করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দ্বিপাক্ষিক বৈঠকেই তারা এই বিষয়টি তুলে ধরবেন।
এফআরআরও-এর ওয়েবসাইটে প্রকাশিত নতুন নীতিমালায় জানানো হয়েছে যে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের সংখ্যালঘু হিন্দ্র সম্প্রদায়ের জন্য দুই বছরের বেশি সময় অবস্থান করলে ৫শ রুপি, ৯১ দিন থেকে দুই বছর অবস্থান করলে ২শ রুপি এবং ৯০ দিন অবস্থান করলে ১শ রুপি জরিমানা গুনতে হবে।
অপরদিকে, ভারতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারী ব্যক্তি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের না হন তবে তাকে ডলার গুনে জরিমানা প্রদান করতে হবে। সেক্ষেত্রে ওই একই সময়ে অবস্থান করার জন্য তাকে জরিমানা গুনতে হবে যথাক্রমে ৫শ ডলার ( ৩৫০০০ রুপি), ৪শ ডলার (২৮০০০ রুপি) এবং ৩শ ডলার (২১০০০ রুপি)
বাংলাদেশের এক কর্মকর্তা দ্য হিন্দুকে জানান, এই বৈসম্যের মানে হচ্ছে মানে যদি বাংলাদেশি হিন্দু ক্রিকেটার লিটন দাস ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ভারতে একদিন অবস্থান করেন তবে তাকে গুনতে হবে ১শ রুপি জরিমানা। কিন্তু অন্যদিকে একই ঘটনা যদি সাইফ হাসানের সঙ্গে হয় তবে তাকে জরিমানা দিতে হবে ২১ হাজার রুপি ।
উল্লেক্ষ্য দু-সপ্তাহ আগেই ভারতে ২১ হাজার রুপি জরিমানা দিয়েছেন সাইফ হাসান।
আনন্দবাজার/শাহী








