আমেরিকার দক্ষিণ ফ্লোরিডায় ১০ জন পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছে। তারা সোয়াট ইউনিটে কর্মরত ছিলেন। তারা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তারা মোটেই নিরাপদ বোধ করছেন না। একইসাথে তারা অভিযোগ করেছে, পুলিশের কর্মপন্থাকে রাজনীতিকীকরণ করা হয়েছে।
১০ জন পুলিশ কর্মকর্তার একটি গ্রুপ হেলানডেলে বিচ পুলিশের প্রধান সোনিয়া কুইনোনকে লেখা এক চিঠিতে তাদের পদত্যাগের বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানিয়েছেন। ইতিমধ্যে তাদের এই চিঠি মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’র হাতে পড়েছে।
চিঠিতে এসব পুলিশ কর্মকর্তা অভিযোগ করেন, আমরা খুবই অল্প সরঞ্জাম নিয়ে কাজ করি ও আমাদের কর্মকৌশলকে রাজনীতিকীকরণ করা হয়েছে। তাছাড়া সোয়াত বাহিনীর কুকুর ও নিজেদের নিরাপত্তার প্রশ্নেও অনেকটা ঘাটতি আছে। এতে আমাদের জীবন ও পরিবার মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই সব শর্ত পূরণ এবং মনোভাবের পরিবর্তন না হলে আমরা নিরাপত্তার সাথে কার্যকর ও আস্থা নিয়ে আমাদের দায়িত্ব পালন করতে পারবো না।
আনন্দবাজার/এফআইবি









