করোনার ভয়াল থাবায় যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।পুরনো রেকর্ড ভেঙ্গে প্রতিদিনই হচ্ছে মৃত্যুর নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৪৮০ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউ এইচ ও) প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। রাজ্যটিতে এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৯৩৫ জন। যা নাইন ইলেভেনের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। ওই হামলায় নিউ ইয়র্কে নিহত হয়েছিলেন ২ হাজার ৭শ জন।
আর যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ১৬১ জন। মারা গেছেন ৭ হাজার ৪০৬ জন।
আনন্দবাজার/শহক








