জীবনসঙ্গী হিসেবে অনেক নারীই খাটো পুরুষ পছন্দ করেন না। বিয়ের জন্য নারীরা বেছে নেন টল-ডার্ক-হ্যান্ডসাম পুরুষকে। তবে গবেষকরা বলছেন বিয়ের জন্য খাটো পুরুষরাই উপযুক্ত। তবে চলুন জেনে নেয়া যাক কোন বিশেষ গুণের কারণে খাটো পুরুষরাই সঙ্গী হিসেবে উত্তম-
-গবেষণা বলছে যেসব পুরুষ খাটো হয়, তারা জানে নিজেকে কীভাবে মেলে ধরতে হয়। সাধারণত এরা সম্পর্ক নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন না। স্বাভাবিকভাবেই সম্পর্কে পজেসিভনেস অনেক কম থাকে।
-খাটো পুরুষরা খোলা মনের হয়। নিজের চেয়ে খাটো কারো সঙ্গেই ডেট করতে হবে, এমন অযৌক্তিক গোঁড়ামিকে এরা প্রশ্রয় দেয় না।
-প্রেমের জন্য খাটো পুরুষই আদর্শ। কেমন লাগবে যদি চোখের সামনে কারো ঘাড় বা কাঁধ থাকে? আই-টু-আই কনট্যাক্ট তখনই হবে যদি সে আপনার সমান উচ্চতার হয়।
-সচরাচর কম উচ্চতার পুরুষরা বিশ্বস্ত সঙ্গী হয়। একটি সমীক্ষায় দেখা গেছে, একজন খাটো পুরুষ কোনো নারীকে যতবার ঠকায়, একজন ঠিকঠাক উচ্চতা সম্পন্ন পুরুষ তার দ্বিগুণ ঠকায়।
-অনেক নারীই ভাবেন খাটো পুরুষকে বিয়ে করার মানেই চিরকালের জন্য হাইহিলকে টা-টা বলতে হবে। একথা একেবারে ছুঁড়ে ফেলে দেয়ার মতো নয়। কিন্তু ঠাণ্ডা মাথায় ভেবে দেখুন, আপনার পায়ের জন্য কিন্তু হিল খুব খারাপ। তার চেয়ে স্লিপার্স বা সাধারণ জুতা পরা অনেক বেশি ভালো।
আনন্দবাজার/ টি এস পি









