বেশিরভাগ মানুষই তেতো স্বাদের জন্য করলা তেমন পছন্দ করেন না। কিন্তু এটি পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। করলা বিভিন্ন ভাবে আমাদের শরীরের উপকার করে থাকে। তবে এই তেতো স্বাদে একবার অভ্যস্ত হতে পারলেই আর খারাপ লাগবে না। করলার উপকারিতা পাবার একটি সহজ উপায় হচ্ছে করলার তেতো চা পান করা।
আসুন জেনে নেই কিভাবে করলার চা তৈরি করবেন-
শুকনো বা তাজা করলার কয়েকটি টুকরা, পানি এবংমধু নিন। প্রথমে পানি ফুটিয়ে তার মধ্যে করলার টুকরো দিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে ফোটাতে হবে যাতে করলার সমস্ত পুষ্টিদ্রব্য এতে ভালভাবে মিশে যায়। এরপর নামিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। এবার কাপে চা ছেঁকে নিয়ে এতে স্বাদের জন্য মধু মেশান।
করলার উপকারিতা-
রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন। কারণ সুগারের পরিমাণ বেড়ে গেলে তা বিভিন্ন কঠিন রোগ হয়। তাই দীর্ঘকাল ধরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলার ব্যবহার হয়ে আসছে। করলার চাও এক্ষেত্রে সমান উপকারী।
রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি আমাদের শরীরের জন্য ব্যাপক হুমকিস্বরূপ। কারণ এটিও বিভিন্ন অসুখ ডেকে আনতে পারে। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে নিয়মিত পান করতে হবে করলার চা। এই চা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে বেশ সহায়তা করবে।
লিভার পরিষ্কার করলার চা খুবই উপকারি। তবে এক্ষেত্রে প্রয়োজন সঠিক খাবার খাওয়া। করলার চা লিভার পরিষ্কার করতে সাহায্য করে ফলে বদহজম রোধ করে।
করোনাকালে এসে আমরা সবাই বুঝতে পেরেছি যে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কতটা জরুরি। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যাপকভাবে সাহায্য করে করলার চা। এই চায়ে আছে ভিটামিন সি, যা যেকোনোইনফেকশনের হাত থেকে রক্ষা করতে পারে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।
আনন্দবাজার/এইচ এস কে









