প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনের জন্য সাড়ে চার মাসের বেশি সময় ধরে সারাবিশ্ব স্থবির হয়ে পড়ে আছে। বিশ্বের সব দেশ লকডাউনকেই প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে করোনা ভাইরাস রোধে। তবে স্টানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ও রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানী মাইকেল লেভিট বলেন, করোনা প্রতিরোধে লকডাউনের পদক্ষেপ টি ‘বিশাল ভুল’। সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারে ৭৩ বছর বয়সী এ বিজ্ঞানী এই মন্তব্য করেন।
বর্তমানে স্টানফোর্ডের মেডিসিনস স্ট্রাকচারাল বায়োলজি ডিপার্টমেন্টের প্রধান পদে কর্মরত রয়েছেন বিজ্ঞানী মাইকেল লেভিট। তিনিই দক্ষিণ আফ্রিকার একমাত্র নোবেলজয়ী বিজ্ঞানী।
প্রফেসর লেভিট জানান, করোনায় এ পর্যন্ত বিপর্যস্ত হওয়া দেশগুলোর মধ্যে করোনার বিপক্ষে সবচেয়ে বড় বিজয়ী দেশ- জার্মানি ও সুইডেন। তবে খুব বেশি একটা লকডাউন দেয়নি তারা। স্বয়ংক্রিয়ভাবে রোগ প্রতিরোধী হয়ে ওঠার জন্য সেখানে কিছুসংখ্যক লোক অসুস্থ হয়েছে মাত্র। যার ফলে দেশ দুটির অর্থনীতির গতিতেও তেমন বাধা পড়েনি।
যার জন্যই মূলত এই বিজ্ঞানী দাবি করেন, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া ও ইসরাইল বড় ভুল করেছে।
আনন্দবাজার/এস.কে








