মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃষি প্রনোদনা কর্মসুচী-২০২০ পারিবারিক কৃষির আওতায় ৯টি ইউনিয়নে ২৮৮টি মডেল সবজি পুষ্টি বাগান তৈরী করার উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ লক্ষ্যে উপজেলার নির্বাচিত কৃষকদের মধ্যে ১৯ ধরনের সবজি বীজ, ২টি পেপের চারা, উপকরণ ও প্রনোদনার টাকার চেক বিতরণ করা হয়।
সোমবার (২২জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসরাণ অধিদপ্তরের হল রুমে উপজেলা কৃষি মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপত্বিতে চারা বীজ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান।
কৃষি কর্মকর্তা আশরাফুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম ও আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক। অনুষ্টানে ১০ জন কৃষকদের মধ্যে আনুষ্টানিক ভাবে বীজ, চারা ও প্রনোদনার ১৯৫০ টাকার চেক প্রদান করা হয়।
আনন্দবাজার/ডব্লিউ এস









