করোনাভাইরাস মহামারিতে বেশির ভাগর সময় কাটিয়েছেন ঘরে বসে। বাড়ি থেকেই চলছে অফিসের কাজ-কর্ম। আর পরিবারের প্রায় সকলেই এই সময়ে সারা দিনই বাড়িতে থাকার ফলে বিদ্যুতের খরচও হচ্ছে বেশি। তবে কয়েকটি সহজ উপায় কাজে লাগাতে পারলেই এই বিদ্যুতের বিলে কিছুটা কমানো যাবে।
চলুন জেনে নেই তেমন কয়েকটি বিষয় সম্পর্কে :
- অপ্রয়োজনে বাড়িতে লাইট, ফ্যান চালানো বন্ধ করতে হবে। যে ঘরে কেউ নেই, সেই ঘরের লাইট-ফ্যান অবশ্যই যেন বন্ধ থাকে, সে দিকে খেয়াল রাখতে হবে।
- ঘরে প্রাকৃতিক ভাবে আলো-বাতাস ঢোকার ব্যবস্থা থাকলে দিনে খুব প্রয়োজন না হলে লাইট-ফ্যান বন্ধ রাখুন।
- মাসে অন্তত একদিন ফ্রিজ খালি করে পরিষ্কার করুন। ওই দিনটা ঘণ্টা খানেকের জন্য ফ্রিজ বন্ধ রাখুন। এতে বিদ্যুতের সাশ্রয় হবে।
- কম্পিউটার কাজ হয়ে গেলে সেটি বন্ধ করে দিন। অযথা চালিয়ে রাখবেন না। এতে কিছুটা বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। কমবে বিদ্যুতের বিলও।
- কিছুটা সময় এসি চালিয়ে ঘর ঠাণ্ডা করে নিয়ে এসি বন্ধ করে দিন। দেখবেন এতে অনেকক্ষণ ফ্যান চালানোর প্রয়োজন হবে না। বাঁচবে বিদ্যুৎ, কমবে বিদ্যুতের বিল।
- বাসার সব ঘরে অবশ্যই এলইডি আলো লাগান। এতে অনেকটাই বিদ্যুতের সাশ্রয় হয়।
- ল্যাপটপ, মোবাইল ফোন এবং ডিজিটাল ক্যামেরা ইত্যাদি চার্জ দেওয়া হয়ে গেলে চার্জার খুলে রাখুন। চার্জার প্লাগ ইন করে রাখলে বিদ্যুতের অপচয় হয়।









