ভাঙা বাঁধ সংস্কারের দাবি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরায় তিস্তার ভাঙনে বিলীন হওয়া বাঁধ সংস্কার ও নদীশাসনের দাবীতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে সাতালস্কর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে আয়োজিত মানববন্ধনে নারী-শিশুসহ সহস্রাধিক মানুষ অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার, ইউপি সদস্য আবু তালেব মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক মাহতাব হোসেন, বিমল কুমার সাহাসহ অন্যান্যরা।
সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার বলেন, দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি গত বন্যায় ভেঙে যায়। এরপর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার পরও ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। দ্রæত বাঁধটি সংস্কারের দাবি জানাচ্ছি।
সাতালস্কর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, তিস্তার ভাঙনে বিলীন হওয়া বাঁধ সংস্কার করা হলে এ এলাকার অসংখ্য বসত বাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হবে। তাই শুকনো মৌসুমেই বাঁধটি সংস্কারের দাবি করেন তিনি।
আনন্দবাজার/এম.আর









