মাইগ্রেন সাধারণ মাথাব্যথা থেকে তীব্র এবং এটি বারবার ফিরে আসে। এই ব্যাথা সাধারণত মাথার একপাশে অনুভূত হয়। মাইগ্রেন সহ্য করা খুবই কষ্টকর। এটি তিন ঘণ্টা থেকে কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। কিছুটা স্বস্তির জন্য ওষুধের দিকে ঝোঁকেন অনেকে। তবে কিছু প্রাকৃতিক উপায়ে মাইগ্রেন থেকে মুক্তি মিলবে। চলুন জেনে নেই প্রাকৃতিক উপায়ে মাইগ্রেন থেকে মুক্তির উপায় :
ঘি আমাদের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ। যে কোনো খাবারে ঘি যোগ করলে তা কেবল খাবারের স্বাদই বাড়িয়ে তোলে না বরং আপনাকে সুস্থ রাখতেও সহায়তা করে। ঘি বা মাখনে ফ্যাট কম থাকে এবং হজম করা সহজ। এটি ওজন হ্রাস করে এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতেও উপকারী। এটি মাইগ্রেনের চিকিৎসার একটি কার্যকরী প্রতিকার।
পদ্ধতি
প্রথমে ঘি গলিয়ে নিন এবং নাকের ফুটোতে ২ থেকে ৩ ফোঁটা গরম ঘি দিন। মাইগ্রেন বা মাথাব্যথার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি দিনে দুইবার এটি করতে পারেন।
মাইগ্রেন থেকে মুক্তির আরও কিছু উপায় :
- প্রচুর পানি পান করুন। ডিহাইড্রেশন মাথা ব্যথার বড় কারণ।
- প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমান। নিদ্রাহীনতা মাইগ্রেনের সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে।
- প্রতিদিন কমপক্ষে ৩০ থেকে ৪০ মিনিট ব্যায়াম করুন।
- প্রতিদিন একই সময়ে খাবার খাওয়ার চেষ্টা করুন। খাবারের সময় ওঠানামা মাইগ্রেন বাড়িয়ে তুলতে পারে।
আনন্দবাজার/টি এস পি









