সারাবিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসে ১১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। প্রাণহানি হয়েছে ৫৮ হাজার ৯২৯ জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইউরোপ ও আমেরিকার পর নতুন মৃত্যুপুরী হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া।
গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছে পাঁচ শতাধিক মানুষ। মারা গেছে ১৪ জন। এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্ত হয়েছে দুই হাজার ৫৬৭ জন। এর মধ্যে এক হাজারের বেশি আক্রান্ত হয়েছে গত ৪৮ ঘণ্টায়। এ ভাইরাসে ৭২ জন মারা গেছেন দেশটিতে। ১৫ ফেব্রুয়ারি প্রথম করোনা ধরা পড়ে ভারতে।
অন্যদিকে, এক দিনের ব্যবধানে ৩০৩ জন আক্রান্ত হয়েছে পাকিস্তানে। দেশটিতে এখন পর্যন্ত মোট ২ হাজার ৪৫০ জন আক্রান্ত হয়েছে। মারা গিয়েছে ৩৪ জন।
আনন্দবাজার/এস.কে









