দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক গত মঙ্গলবার পতনে লেনদেন শেষ হয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) একটি বাদে বাকি চার ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন বেড়েছে।
গত মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসইতে গত মঙ্গলবার লেনদেন হয়েছে ১ হাজার ৩১৪ কোটি ৬০ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ১ হাজার ২২৬ কোটি ৪ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৫৬টির, কমেছে ১৭৬টির এবং পরিবর্তন হয়নি ৩৬টির দর।
মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ হাজার ১৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ১৩ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৬৬০ দশমিক ৮৫ পয়েন্টে ও ১ হাজার ৪৬৮ দশমিক ৫৮ পয়েন্টে। টাকার অংকে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্মিমকো, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, ফরচুন সুজ, কাট্রালি টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ারটেক, ওরিয়ন ফার্মা।
অপর পুঁজিবাজার সিএসইতে গত মঙ্গলবার লেনদেনের পরিমাণ ৫২ কোটি ৯৩ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৪২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৮১টির কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০১টির, কমেছে ১৪৭টির এবং পরিবর্তন হয়নি ৩৩টির কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪৩ দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫১৫ দশমিক ৮৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২ দশমিক শূন্য ৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১০৪ দশমিক শূন্য ৬ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৭ দশমিক ৫৮ পয়েন্ট ও সিএসআই সূচক ১ দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫৬৬ দশমিক ৯৯ পয়েন্টে, ১৪ হাজার ৪১৫ দশমিক ১১ পয়েন্টে ও ১২ হাজার ৩৩৮ দশমিক ৫৩ পয়েন্টে । এছাড়া সিএসআই সূচক ১ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৮ দশমিক ৪৭ পয়েন্টে ।
আনন্দবাজার/এজে








