প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন ধরেই ভারতে চলছে লকডাউন। এমন অবস্থায় বিভিন্ন অঙ্গনের তারকারা ভক্তদের উজ্জীবিত রাখতে ও মনোবল বাড়াতে নানাভাবে এগিয়ে আসছেন। এবার সংগীতসহ বিভিন্ন অঙ্গনের তারকারা একত্র হয়ে মুক্তি দিলেন লকডাউনের গান ‘ফির তেরা টাইম আয়েগা’।
বর্ষীয়ান সংগীতজ্ঞ হরিহরণসহ অনেকে গানটিতে কণ্ঠ দিয়েছেন। গানটি বৈশ্বিক করোনা ভাইরাস মহামারির এ সময়ে মানুষকে উজ্জীবিত করবে। এতে আরও কণ্ঠ দিয়েছেন প্লেব্যাক শিল্পী রূপকুমার রাঠোর ও সোনালি রাঠোর, মিকা সিং, নীতি মোহন ও ইশান দত্ত। সঙ্গে ছিলেন বিখ্যাত শেফ রণবীর ব্রার, সঞ্জীব কাপুর, কপিল শর্মাসহ অনেকে। এ তথ্য প্রকাশিত হয়েছে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে।
গানের কথা লিখেছেন বিনোদন নায়ার ও সুর করেছেন হরিহরণ, তাঁর ছেলে অক্ষয় হরিহরণ ও ইমানুয়েল বার্লিন।
মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রঞ্জীব কাপুর, করণ হরিহরণ ও বিনোদ জি নায়ার। হরিহরণের নেতৃত্বে এই টিমের নাম দেওয়া হয়েছে দ্য সারভাইরালিস্টস।
আনন্দবাজার/এস.কে









