করোনায় আক্রান্ত হলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানু। গতকাল বৃহস্পতিবার তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।
জানা গেছে, দুই একদিন আগে জ্বর এসেছিল কুমার শানুর। পরে করোনা টেস্টের জন্য নমুনা দেন তিনি। গতকাল তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। পরে শিল্পীর ফেসবুকে পেজে জানানো হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে করোনা পজিটিভ শানু দা। তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন।
চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন কুমার শানু। বর্তমানে সপরিবারে তিনি আমেরিকায় আছেন। কয়েক দিন আগে একটি রিয়েলিটির বিচারক হিসেবে শুটিংয়ে অংশ নিয়েছিলেন এই শিল্পী।
আনন্দবাজার/এইচ এস কে









