ভোক্তা অধিকারের অভিযান--
মূল্য তালিকা না থাকা ও পাকা রশিদ ছাড়া পণ্য বেচাকেনা করার অপরাধে ছয় প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার রাজধানীর মৌলভীবাজারে বিশেষ অভিযান পরিচালনা করে এসব জরিমানা করে সরকারি এ সংস্থাটি। অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ও ফাহমিনা আক্তার।
অর্থ জরিমানা প্রসঙ্গে আব্দুল জব্বার মন্ডল বলেন, রমজানে মসলার বাজার তদারকি করতে মৌলভীবাজারে অভিযান চালিয়েছি। অভিযানে দেখা যায়, বেশকিছু প্রতিষ্ঠান আইন অনুযায়ী মূল্য তালিকা না ঝুলিয়ে ইচ্ছে মতো দাম নিচ্ছে। অনেকেই পণ্য বিক্রির পাকা রশিদও দিচ্ছেন না। এসব অপরাধে এখন পযর্ন্ত ৬ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান এখনও চলছে, শেষ হলে বিস্তারিত জানা যাবে।
গত ১০ মার্চের রাজধানীর পাইকারি ও খুচরা দোকানি ও ব্যবসায়ী সমিতির নেতাদের নিয়ে বৈঠক করে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। ওই বৈঠকে ব্যবসায়ীদের মহাপরিচালক জানিয়েছিল, এখন থেকে কোনো স্তরেই পাকা রশিদ ছাড়া কোনো পণ্য বেচাকেনা করা যাবে না। রশিদ ছাড়া মালামাল কিনলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।









