‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’ সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন বলিউড তারকা সুস্মিতা সেন।
বুধবার দুপুর সাড়ে ১২টায় তিনি ঢাকায় এসে পৌঁছান ।
আজ সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’—এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
আজকের অনুষ্ঠানে সুস্মিতা প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। আয়োজনে সেরা দশ প্রতিযোগী আজকের এই চূড়ান্ত পর্বে অংশ নেবেন।
সুস্মিতার পাশাপাশি বিচারক হিসেবে আরও থাকবেন সঙ্গীতশিল্পী তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, তুতলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী। সমাপনি মঞ্চে প্রতিযোগীরা বেশ কিছু কোরিওগ্রাফিতে অংশ নেবেন।
মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন, তিনি অংশ নেবেন মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসরে। চলতি বছরের ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বসবে সেরা সুন্দরী প্রতিযোগিতার এই আসর।
আনন্দবাজার/শাহী









