গুগল ম্যাপেে আনা হচ্ছে নতুন ফিচার। গুগলকতৃপক্ষ জানিয়েছে, রাতে অন্ধকার রাস্তা চলাচলের ক্ষেত্রে অনেক নারীকেই নানা রকম ঝামেলায় পরতে হয়। তাদের সাহায্য করতেই এই নতুন ফিচার আনছে গুগল ম্যাপ।
এই ফিচারের মাধ্যমে গুগল ম্যাপের সাহায্যে কোন রাস্তা রাতে বেশি আলোকিত তা বুঝতে পারবেন ব্যবহারকারীরা। এক্সডিএ ডেভেলপারদের হাতে তৈরি এই ফিচারে বলা হয়েছে, যারা গুগল ম্যাপ ব্যবহার করেন, তারা বেশি আলোকিত রাস্তায় একটি হলুদ রঙের উজ্জ্বলতা দেখতে পাবে। যেমন রাস্তায় যানজট থাকলে লাল রং দেখা যায়, ঠিক তেমনই আলোকিত রাস্তার ওপর হলুদ রঙের আবরণ দেখতে পাবেন ব্যবহারকারীরা।
সাধারণ অ্যাপ ট্র্যাক ডাউন করার সময় এবং গুগল ম্যাপের বেটা ভার্সনে এই সুবিধাটি পাওয়া যাবে বলে জানিয়েছেন তারা। এরপর এটি সাধারণ ব্যবহারকারীও অ্যাপে পাবেন। কিন্তু ভারত যেহেতু নারী সুরক্ষার দিক থেকে অন্যতম পিছিয়ে পড়া একটি রাষ্ট্র সেহেতু এখানেই এই ফিচার আগে চালু হতে পারে বলে মনে করা হচ্ছে।
আনন্দবাজার/তাঅ









