চলতি বছরের এপ্রিল-জুন মাসে দেশে পরিচালিত ৭৮টি লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানি থেকে প্রায় ৪১৮ কোটি টাকা রাজস্ব আয় করেছে সরকার।
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কোম্পানিগুলো করপোরেট ট্যাক্স, ভ্যাট, টিডিএস, ভিডিএস ও স্ট্যাম্প ডিউটি মাধ্যমে এ অর্থ সরকারের কোষাগারে জমা দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এ বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে সরকারি-বেসরকারি ৩২টি লাইফ বিমা কোম্পানি ১২৩ কোটি ৭৮ লাখ টাকা জমা দিয়েছে সরকারি কোষাগারে। এর মধ্যে ৮২ কোটি ৭০ লাখ টাকা করপোরেট ট্যাক্স আছে, ২ কোটি ৫৬ লাখ টাকা ভ্যাট, ৩১ কোটি ৪৪ লাখ টাকা টিডিএস (ট্যাক্স ডিডাক্টেট অ্যাট সোর্স), ৭ কোটি ৮ লাখ টাকা ভিডিএস আছে।
একই সময়ে ৪৬টি সরকারি-বেসরকারি নন-লাইফ বিমা কোম্পানি ২৯৪ কোটি ৩ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। এর মধ্যে ১৮৩ কোটি ৩০ লাখ টাকা করপোরেট ট্যাক্স আছে, ৭৩ কোটি ৭৩ লাখ টাকা ভ্যাট, ১৩ কোটি ১০ লাখ টাকা টিডিএস, ৩ কোটি ৪৫ লাখ টাকা ভিডিএস এবং ২০ কোটি ৪৫ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি আছে।
আনন্দবাজার/এম.কে









