জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতের শোকে মুছড়ে পড়েছেন অন্যান্য তারকারা। সামাজিকমাধ্যম ফেসবুকে দেশের খ্যাতিমান তারকারা ভারাক্রান্ত মন নিয়ে এন্ড্রু কিশোরের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে গতকাল সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় রাজশাহীতে নিজ বোনের হাসপাতালে মৃত্যুবরণ করনে এন্ড্রু কিশোর।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ লিখেছেন, এন্ড্রু কিশোরের মতো ক্ষণজন্মা শিল্পী যুগে যুগেই আসেন। তার চলে যাওয়ায় আমাদের সঙ্গীতাঙ্গনের যে ক্ষতি হয়েছে তা কোনো দিনও পূরণ হওয়ার নয়। শুধু সহযাত্রীই নয়, বরং হারালাম আমার একজন ভাই যিনি আমাকে শাসন করেছেন, তেমনি আদরও। এই শোক সত্যি সত্যিই অসহনীয়। তার আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।
চলচ্চিত্রকার মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন, 'বিদায়, এন্ড্রু দা....।' অভিনেত্রী অরুণা বিশ্বাস লিখেছেন, 'দাদা, আর দেখা হলো না। প্রণাম...।' চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, 'বিদেহী আত্মার শান্তি কামনা করছি।' অভিনেত্রী নিপুণ লিখেছেন, 'দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর দাদা আর নেই।' অভিনেতা মিশা সওদাগর বলেন, 'আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা। আপনি যেখানেই থাকেন ভালো থাকুন।' চিত্রনায়িকা পূর্ণিমা লিখেছেন, 'বিনম্র শ্রদ্ধা দাদা।
চিত্রনায়ক অমিত হাসান লিখেছেন, আমার অনেক হিট গানের গায়ক এন্ড্রু কিশোর না ফেরার দেশে চলে গেলেন। 'আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে', 'একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো' এই দুটি গান সেরা। এই গান আর কে গাইবে। দাদা তোমাকে ভুলবো না।
বাপ্পি চৌধুরী লিখেছেন, আপনি শ্রদ্ধার অনেক উচ্চ শিখড়ে ছিলেন, আছেন, থাকবেন।' সাইমন সাদিক বলেন, 'ওপারে ভালো থাকবেন দাদা।' নায়ক নিরব হোসেন বলেন, 'ভালো থাকবেন, শ্রদ্ধা।' ইমন বলেন, 'বিদায় হে কিংবদন্তি...ওপারে ভাল থাকুন।
চিত্রনায়িকা শাহনূর লিখেছেন, আমাদের সবাইকে কাঁদিয়ে এন্ড্রু কিশোর দাদা ওপারে চলে গেলেন। বুকের ব্যথাটা প্রচণ্ড বেড়ে গেল। কষ্টে কিছু লিখতেও পারছি না। ২০০১ সাল থেকে যার সাথে আমি অনেক অনেক প্রোগ্রাম করেছি পৃথিবীর বিভিন্ন দেশে। যে মানুষটা এত আদর করে কথা বলতেন। সেই আমাদের প্রিয় দাদা আর কোনো দিন আদর করে ডাকবে না। কোনো দিনও একসাথে কোন প্রোগ্রামে যেতে পারব না। যার গান আমার সব থেকে প্রিয় ছিল। শুধু আমার কেন সারাদেশের মানুষের প্রিয় শিল্পী ছিলেন সেই এন্ড্রু কিশোর দাদা আর নেই। এভাবে কি চলে যেতে হয় দাদা?অভিনেতা সজল লিখেছেন, সুরের জাদুকর, বাংলা গানের সম্রাট বিদায় নিলেন। ওরে ইচ্ছে করে বুকের ভিতর লুকিয়ে রাখি তারে...! ফজলুর রহমান বাবু লিখেছেন, কিছু বলার নাই। ওপারে ভালো থাকবেন দাদা। অভিনেত্রী শ্রাবন্তী লিখেছেন, আপনার সঙ্গে অনেক স্মৃতি আছে। আপনার শান্তি কামনা করছি দাদা....।
অভিনেত্রী ঊর্মিলা লিখেছেন, হায়রে মানুষ, রঙ্গীন ফানুস দম ফুরাইলেই ঠুস! ফকির আলমগীর লিখেছেন, অবশেষে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন আধুনিক বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ডু কিশোর। তার মৃত্যুতে উপমহাদেশে সঙ্গীত ভুবনে যে শূন্যতার সৃষ্টি হলো যা সহজে পূরণ হবার নয়। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।' বাপ্পা মজুমদার লিখেছেন, বিদায় এন্ড্রু দা... ! বিদায় হে মহারাজ ... ।আনন্দবাজার/এম.কে









